
গোবিন্দগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৫০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ মাহবুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চককোচমুড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার মাহবুর রহমানের নিজ দখল ও নিয়ন্ত্রণাধীন বসতঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখা একটি চৌকির ওপর টিনের ছাউনিযুক্ত শুকনো বাঁশের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় টাপেন্টাডল ট্যাবলেটগুলো পাওয়া যায়।
উদ্ধার করা ট্যাবলেটগুলো কমলা রঙের। পাঁচটি পাতায় ১০টি করে মোট ৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতার ট্যাবলেটসহ ওজন ৪ দশমিক ২০ গ্রাম এবং পাঁচটি পাতার মোট ওজন ২১ গ্রাম। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ১০ হাজার টাকা।
গ্রেপ্তার মাহবুর রহমান চককোচমুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত দিলবর হোসেন এবং মাতার নাম মৃত হামিদা বেওয়া।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক) অনুযায়ী গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এজাহার দায়েরের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
Leave a Reply