
নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।
সভায় প্রধান অতিথি মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন। পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমাধানের বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।
কল্যাণ সভায় কনস্টেবল, নায়েক, এএসআই, এসআই, পুলিশ পরিদর্শকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রধান অতিথির সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
সভায় প্রধান অতিথি মহোদয় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও অবসরজনিত বিদায় উপলক্ষে এবং শিশু সন্তানের বাবা হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে পুলিশ সুপার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা উপহার প্রদান করেন।
Leave a Reply