
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক নৌকা ভ্রমণ – ২০২৬ অনুষ্ঠিত
আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ-২০২৬ ।
আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা দিনব্যাপী এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করেন । ভ্রমণের নির্ধারিত স্থান ছিল যমুনা নদীর সিরাজগঞ্জ চায়নাবাঁধ এলাকা,যমুনা সেতু, সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, গোবিন্দাসি ঘাট, নলিন বাজার ঘাট ।
সকালে নির্ধারিত স্থান থেকে যাত্রা শুরু করে নৌযানে করে যমুনা নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণকারীরা । নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস ও নৈসর্গিক পরিবেশে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর আবহ ।
নৌকা ভ্রমণকে কেন্দ্র করে দিনব্যাপী ছিল নানা আনন্দ-আয়োজন । অংশগ্রহণকারীরা গল্প, আড্ডা, গান কবিতা পাঠ ও হাসি-আনন্দে মেতে ওঠেন সবাই । ব্যস্ত কর্মজীবনের বাইরে এমন একটি আনন্দঘন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি মানসিক প্রশান্তিরও সুযোগ সৃষ্টি করে ।
এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, ” সাংবাদিকরা সারাবছর নানা প্রতিকূলতার মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করে থাকে ন। কর্মব্যস্ততার মাঝে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণ ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে “।
নৌকা ভ্রমণের শেষপর্যায়ে অংশগ্রহণকারীরা সুন্দর ও আনন্দময় একটি দিন কাটানোর অনুভূতি ব্যক্ত করেন । যমুনার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত এবারের নৌকা ভ্রমণ অংশগ্রহণকারী সবার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আয়োজকরা ।
Leave a Reply