1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 8, 2026, 9:44 am

মিঠামইন ভুমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন তদন্তে সত্যতা মেলেনি

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026
  • 28 Time View

মিঠামইন ভুমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন
তদন্তে সত্যতা মেলেনি

হাওড়া অঞ্চল প্রতিনিধি কিশোরগঞ্জ।

মিঠামইন ভুমি অফিসে সরেজমিনে গিয়ে তথাকথিত ঘুষ বাণিজ্যের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি সংবাদে ভুমি সার্টিফিকেট সহকারী মাহমুদুল হাসান আকন্দ-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলেও, তদন্তে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।
ভুক্তভোগী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছিল, তারা স্পষ্টভাবে জানিয়েছেন—“আমরা মাহমুদুল হাসান আকন্দকে কোনো ধরনের ঘুষ দেইনি। আমাদের নাম ব্যবহার করে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এমন ভুয়া সংবাদ ছড়িয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি