
ফুলছড়িতে অবৈধভাবে মজুদ ২১ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়িতে অবৈধভাবে মজুদ করা ২১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর হাজির হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এমদাদুল হকের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১৪ বস্তা টিএসপি ও ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের দায়ে এমদাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply