1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 7, 2026, 7:47 am

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিচারও স্বজনদের মুক্তির দাবিতে মানবন্ধন

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 24 Time View

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিচারও স্বজনদের মুক্তির দাবিতে মানবন্ধন

বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এই মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার প্রতিবাদ করায় রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের গ্রেফতার করা হয়। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃত স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। পরে মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি