1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 7, 2026, 7:48 am

গাইবান্ধার সাঘাটায় ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাবা 

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 14 Time View

গাইবান্ধার সাঘাটায় ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাবা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটায় ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাবা মইনুল ইসলাম (৩৫)-এর।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ন বিলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা গেছে, ছেলে ১০ বছরের মাহিদ ইসলামকে নিয়ে বিলে মাছ ধরতে গিয়েছিলেন মইনুল। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ পানিতে পড়ে যায় মাহিদ। ছেলেকে ডুবে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন বাবা।

বাবার চেষ্টায় ছেলে মাহিদকে জীবিত উদ্ধার করা গেলেও একপর্যায়ে পানিতে নিখোঁজ হন মইনুল ইসলাম। খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মাহিদকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় বাবা মইনুল ইসলামের নিথর দেহ।

একজন বাবা নিজের জীবন দিয়ে বাঁচিয়ে গেলেন সন্তানকে।

সন্তান বেঁচে রইল, কিন্তু হারিয়ে গেল তার বাবার ছায়া।

নিহত মইনুল ইসলাম বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি