1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 6, 2026, 7:14 am

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে মাদকসেবীদের আখড়া বন্ধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 28 Time View

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে মাদকসেবীদের আখড়া বন্ধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে যুবসমাজ, মুসল্লী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, পবনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম, ফকিরহাট মদিনাতুল কওমি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইমাম মুনজরুল ইসলাম, শফিকুল ইসলাম লিখন, সমাজসেবক এস এম বিপ্লব ইসলাম, হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এস আই রানা, সাংবাদিক কে এম বাবুল,জিম উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি