1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 5, 2026, 4:15 am

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যক্রম শুরু করেছেন ।

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2026
  • 30 Time View

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যক্রম শুরু করেছেন ।

মোঃ রাজিবুল ইসলাম রাজিব ব্যুরো

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ( এসপি ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো : হাবিবুর রহমান। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেন পুলিশ সদস্যরা। মো : হাবিবুর রহমান ২৪ তম বিসিএসের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । এর আগে তিনি মাদারীপুর ও মাগুরা জেলার পুলিশ সুপার, বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার এবং ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি যশোর জেলায়। গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ – ১ শাখার প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় । গতকাল থেকে দায়িত্ব নেওয়ার পর নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ শুরু করেছেন তিনি । News . জনতার কাগজ পত্রিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি