
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফ, ০১ বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮,৫০০ টাকা ও ০১টি মোটরসাইকেলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( ব্যুরো)
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম. সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ আলিমুজ্জামান এর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল গত ৩০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম সাকিনস্থ ফোরস্টার ডক-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মোঃ পনির হোসেন, পিতা-মৃত আতাউর রহমান, গ্রাম-মেরাদিয়া, থানা- খিলগাঁও, জেলা-ঢাকাকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, একটি কালো স্কুলব্যাগের ভিতর থেকে ৩৫ বোতল স্কাফ, ০১ বোতল উইনসিরেক্স এবং মাদক বিক্রির নগদ ৪৮,৫০০ (আটচল্লিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply