1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 2, 2026, 5:02 am

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 26 Time View

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলার গোঘাট মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবাসহ মিলন চৌধুরী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোঘাট মাঝিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মিলনের বাড়ির সামনে নদীর পাড়ের ভাঙনরোধী ব্লকের ওপর তার দেহ তল্লাশি করে পাঁচটি কালো এয়ারটাইট পলিপ্যাকে রাখা ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিলন চৌধুরী গোঘাট মাঝিপাড়া গ্রামের মেহেলাল চৌধুরীর ছেলে। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি