
গ্রামবাসীর হাতে আটক সুন্দরবনের দুই বিষ দস্যুকে
ছাড়িয়ে নেয়ায় বন বিভাগের তদন্ত কমিটি গঠন
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খালে বিষ দিয়ে মাছ ধরে নিয়ে যাবার সময় নৌকা বোঝাই মাছসহ দুই জেলেকে আটক করে বন সংলগ্ন গ্রামবাসীরা। প্রভাবশালী লোকেরা হুমকি দিয়ে আটক জেলেদের মাছসহ ছাড়িয়ে নিয়ে যায়। শনিবার দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুলিয়া এলাকায় এঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার এঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে ৫ কর্ম দিবসের মধ্যে বিষ সন্ত্রাসীদের চিহ্নিত করে প্রতিবেদন দিকে নির্দেশ দিয়েছে সুন্দরবন বিভাগ।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও শোনা যায়, ১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ। এই নিষিদ্ধ সময় উপেক্ষা করে বাগেরহাটের মোংলা ও রামপালের একটি প্রভাবশালী চক্র গোপনে সুন্দরবনে ঢুকে বিষ দিয়ে ও চারু পেতে মাছসহ কাকড়া আহরণ করে। এভাবে শনিবার দুপুর ১টার দিকে সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ আহরণ করে নিয়ে নৌকায় করে নিয়ে যাবার বন সংলগ্ন গ্রামবাসিরা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুলিয়া এলাকা থেকে াবষ দিয়ে আহরণ করা ২০০ কেজি মাছ ও একটি নৌকাসহ দুই জেলেকে আটক করেন। আটককৃত জেলে মোংলার সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুহিদুল হাওলাদার ও চিলা ইউনিয়নের নাঈম শেখ। প্রচারিত ভিডিওতে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদে আটক দুই জেলে বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরেছি আমরা, সুমন ভাআ আমাদের পাঠিয়েছেন। তার বাড়ী সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। পরে সুমনের লোকজন এসে হুমকি দিয়ে আটক দুই জেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত শাহরিয়ার সুমনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন,সুন্দরবনে তিনি কাউকে মাছ ধরতে পাঠাননি।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবওে বিষ দিয়ে মাছ ধরার একটি ভিডিও ফুজেট সামাজিক যোগাযোগ মাধমে দেখতে পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখার জন্য শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিার গঠন কারা এই কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে তাদেও তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএফও।##
বাগেরহাট
Leave a Reply