1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 1, 2026, 4:43 am

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 20 Time View

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ আগস্ট ২০২৬) গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানে দক্ষিণ কোমরপুর গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (৩০)-কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল, একটি লোহার চেইন, একটি চাইনিজ কুড়ালসদৃশ কাঠের বাটযুক্ত রাউডি এবং একটি স্টিলের পাইপ উদ্ধার করে ডিবি পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া এসব অস্ত্র বিভিন্ন অপরাধ সংঘটন ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করতেন বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ব্রিজরোড কালিবাড়ী এলাকার বাসিন্দা হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)-কে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি ধারালো লোহার ছোরা ও একটি লোহার বাটযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো।

‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-৬৯, তারিখ ৩১ আগস্ট ২০২৬, অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি