1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 1, 2026, 4:43 am

বগুড়ায় বেকারীকে ১৮ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 27 Time View

বগুড়ায় বেকারীকে ১৮ হাজার টাকা জরিমানা

বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:

সান্তাহারে ২ বেকারীর ১৮
হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার উদ্যোগে আদমদীঘি উপজেলার সান্তাহারে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সান্তাহারের প্রবাসীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, কালিযুক্ত পেপারে কেক তৈরী এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় সবুজ বেকারীকে ১৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ব্যবহার না করায় নিউ আজাদ বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কালিযুক্ত পেপারে তৈরী ১০ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়। সহকারী পরিচালক মো: মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরো উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: কামাল হোসেন। অভিযান চলাকালে পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি