
ঢাকায় গ্রেফতারের পর সিলেটের পথে পল্লব, সঙ্গে থানাপুলিশ
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বিয়ানীবাজার থানাপুলিশের একটি একটি দল।
৩০ আগস্ট বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।
এর আগে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির ভাটেরা থানাপুলিশ।
পল্লব এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান।
তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির প্রতিবেদক কে জানান, তারা তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
কখন পৌঁছাবেন বা আদালতে কবে তোলা হতে পারে- সে সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেন নি তিনি।
তবে ধারনা করা হচ্ছে, সোমবার তাকে আদালতে তোলা হতে পারে |
Leave a Reply