1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 30, 2026, 5:01 am

সার চুরি ও অনিয়ম রোধে কঠোর হওয়ার নির্দেশ—সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 15 Time View

সার চুরি ও অনিয়ম রোধে কঠোর হওয়ার নির্দেশ—সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

দিনাজপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
সভায় তিনি বলেন, সার চুরি ও সব ধরনের অনিয়ম কঠোরভাবে রোধ করতে হবে। কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার নিশ্চিত করার পাশাপাশি কোনো কৃষক যাতে হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে সার ও বীজের সরবরাহ, মজুত ও বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে। কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার ও বীজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় জেলার সার ও বীজের সরবরাহ, মজুত ও বিতরণ পরিস্থিতি এবং কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছানোসহ কৃষি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান জুয়েলসহ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি