1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 30, 2026, 5:00 am

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 15 Time View

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় এক মাদক কারবারি কৌশলে পালিয়ে গেছে।

 

শুক্রবার ২৮ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মৃত ইনছার আলীর ছেলে মো. রেজা মিয়া (৩৯) এবং একই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. আয়নাল হক (৪০)।

 

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে উত্তর কাঠুর গ্রামের রেজা মিয়ার বসতবাড়ির শয়নকক্ষে মাদকদ্রব্য ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সময় পুলিশ উপস্থিত হলে রেজা মিয়া ও আয়নাল হককে আটক করা হয়।

 

পরে রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে আয়নাল হকের দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মো. আনারুল ইসলাম (৩৫) শয়নকক্ষের জানালা দিয়ে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় গ্রেপ্তার রেজা মিয়া ও আয়নাল হক এবং পলাতক আনারুল ইসলামের বিরুদ্ধে ফুলছড়ি থানায় ২৯ আগস্ট ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় রুজু করা হয়েছে।

 

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি