1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 30, 2026, 5:01 am

রামচন্দ্রপুর ও বোয়ালী ইউনিয়নের কৃষি জমিতে জলাবদ্ধতা নিরশনের  দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 17 Time View

রামচন্দ্রপুর ও বোয়ালী ইউনিয়নের কৃষি জমিতে জলাবদ্ধতা নিরশনের  দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

কৃষক সংগ্রাম পরিষদ রামচন্দ্রপুর ও বোয়ালি ইউনিয়নের উদ্যোগে গত শুক্রবার ২৮,০৮,২৬বিকেল পাঁচটায় হরিপুর স্কুল মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শফিউল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সবুজ মিয়া, নূর মোহাম্মদ, মোফাজ্জল হোসেন, মধু মিয়া, শামসুল হক, বোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম( সাবু) ইউপি সদস্য কামাল হোসেন এবং  সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য জাহিদুল হক। সবুজ মিয়া বলেন, আমন ধানের চারা রোপণের সময় প্রায় পার হয়ে যাচ্ছে, এখনো  রামচন্দ্রপুর ও বোয়ালী ইউনিয়নের শত শত বিঘা জমি পানির নিচে তলিয়ে আছে, গত ইরি মৌসুমে কৃষকের পাকা ধান পানির নিচে ডুবে গিয়েছিল। আগে পানি নিষ্কাশনের যে পথ ছিল, সেটি এস কে এস ইন এর সীমানা প্রাচীন নির্মাণ এবং বিভিন্ন স্থানে বাধ সৃষ্টির ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এসব এলাকায় খাল কিংবা ক্যানেল এর অভাবে বারবার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে খাল কিংবা ক্যানেল খননের উদ্যোগ গ্রহণ করা না হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে নিয়ে  কঠোর কর্মসূচি দেয়া হবে। বোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান বলেন বিএডিসি অফিসে আবেদন করলে কর্মকর্তারা বলেন অনেক আবেদন আসে, এগুলি পাস করতে  খরচাপাতি (ঘুষ) দাবি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি