1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 30, 2026, 5:00 am

পোরশা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন লায়ন মোহা. মাসুদ রানা।

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 23 Time View

পোরশা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন লায়ন মোহা. মাসুদ রানা।
মোঃ মোস্তাকিম বিল্লাহ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মোহা. মাসুদ রানা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন বলে জানা গেছে।

লায়ন মোহা. মাসুদ রানা দীর্ঘদিন ধরে পোরশার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয়। তিনি পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পোরশা উপজেলা শাখার সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় উপস্থিতির তথ্য পাওয়া যায়।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে তিনি উপজেলার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে চলেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে পোরশার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের নেতাকর্মী, সমর্থক, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পোরশার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

লায়ন মোহা. মাসুদ রানা বলেন, “পোরশা উপজেলার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের সেবা করার ইচ্ছা রয়েছে। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে পোরশার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে চাই।”

তিনি বলেন, উপজেলার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নকে গুরুত্ব দিতে চান। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে একটি জনবান্ধব উপজেলা গড়ে তুলতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে লায়ন মোহা. মাসুদ রানার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির খবরে পোরশার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করছেন বলে জানা গেছে। নির্বাচনী মাঠে নিজের অবস্থান আরও সুসংহত করতে তিনি সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি