1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 30, 2026, 5:00 am

‎গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা জব্দসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 23 Time View

‎গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা জব্দসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়ে যায় কুখ্যাত মাদক কারবারি প্লাবন মিয়া।

‎পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্লাবন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার তোশকের নিচ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

‎এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকাও জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাবন মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়।পরে রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর থানার সামনে থেকে প্লাবনের স্ত্রী সাথী বেগমকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানিয়েছে, পলাতক প্লাবন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি