1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 27, 2026, 3:04 am

দশমিনায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 25 Time View

দশমিনায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এইচ.এম.নুরনবী,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দশমিনা উপজেলার ৩ নং বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড়গোপালদী গ্রামের ৭ নং ওয়ার্ডের আবদুল সোহরাব সরদারের ছেলে মুছা (২৫), মৃত বোরজোক মোল্লার ছেলে জলিল মোল্লা (৪৫), নুরু দর্জির ছেলে শহিদুল দর্জি (৩২) এবং বশার মুন্সির ছেলে তামিম মুন্সি (২৭)। তারা সবাই ৩ নং বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বড়গোপালদী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বড়গোপালদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তারিখ,২৫/০৮/২৬:
এইচ.এম.নুর নবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
মোবাইল,01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি