1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 27, 2026, 12:35 am

গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে  নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 18 Time View

গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে  নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে প্রায় ২ ঘন্টা  অভিযানেরপর  মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি