1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 22, 2026, 4:30 pm

গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 45 Time View

গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রাইম তালাশ টিম   বাণিজ্য বিভাগ সম্পাদক – জনাব, আলী রেজা, মধ্যে বাড্ডা ঢাকা ১২১২

গাইবান্ধায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ দমনে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

সভায় গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল করিম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল ওয়ারেছ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনবী টিটুল উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, জুয়া বন্ধ, শহরের যানজট নিরসন এবং বাল্যবিয়ে প্রতিরোধের মতো অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাজুড়ে শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি