
সাংবাদিক মো. দীন ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ, খান কবিরের বিরুদ্ধে থানায় জিডি
ময়মনসিংহে সাংবাদিক মো. দীন ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খান কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখিত করা হয়, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ ও তথ্য অনুসন্ধানের জেরে সাংবাদিক মোঃ দীন ইসলামকে মোবাইল ফোন ও অন্যান্য মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
জিডিতে আরও বলা হয়েছে, অভিযুক্ত
খান কবিরের বিরুদ্ধে অতীতে নারী পাচার ও চাঁদাবাজির মামলাসহ আরো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আদালতের চূড়ান্ত রায় বা আইনগত নিষ্পত্তির তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সাংবাদিক মো. দীন ইসলাম বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে জনস্বার্থে সংবাদ প্রকাশ করে আসছি। এর জেরে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে থানায় জিডি করেছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, লিখিত /জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a Reply