
ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: ময়মনসিংহে পুরস্কৃত এসআই রিপন চন্দ্র সরকার
ময়মনসিংহের পরানগঞ্জ ইউনিয়নে সোহেল সরকার হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং মামলার সকল আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন কোতোয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রিপন চন্দ্র সরকার।
সোমবার (১০ আগস্ট) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মামলাটির তদন্তে দক্ষতা, পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
জানা যায়, পরানগঞ্জ ইউনিয়নে সংঘটিত সোহেল সরকার হত্যা মামলাটি শুরুতে ক্লুলেস হওয়ায় এর রহস্য উদঘাটন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র সরকার তথ্য-প্রমাণ সংগ্রহ, ঘটনাস্থল বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে মামলার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে তার পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে সম্মাননা প্রদান করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ তদন্তে দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল কর্মকর্তাদের এমন সাফল্য ভবিষ্যতে আরও উৎসাহিত করবে।
Leave a Reply