1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 27, 2026, 12:35 am

নি*হ*ত শিক্ষক আরিফুলের কবর জিয়ারত করলেন ত্রাণমন্ত্রী দুলু

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 20 Time View

নি*হ*ত শিক্ষক আরিফুলের কবর জিয়ারত করলেন ত্রাণমন্ত্রী দুলু
মোঃ জাফর আহমদ | ২৬ আগস্ট ২০২৬
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত স্কুলশিক্ষক মো. আরিফুল ইসলামের কবর জিয়ারত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
বুধবার (২৬ আগস্ট) মোগলহাট ইউনিয়নে গিয়ে নিহত শিক্ষক আরিফুলের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী।
পরে নিহত আরিফুলের বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন আসাদুল হাবিব দুলু। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলায় একজন শিক্ষককে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
নিহত শিক্ষক আরিফুলের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন মন্ত্রী।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি