1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 22, 2026, 4:30 pm

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 60 Time View

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা

ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ বার্তা বিভাগ

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া টিকটকার ইনা পারভিন চন্দনার এখনো কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। তাকে খুঁজে পেতে স্বামী রবিউল ইসলাম ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন।

রোববার (২ আগস্ট) চন্দনার বাবা-মা এবং আগের পক্ষের সন্তানরা তার বসবাসের স্থানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা জানান, ঈদের পর বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন চন্দনা। পরে তালা উপজেলার নগরঘাটা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত হলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনাটি স্বাভাবিক নিখোঁজের নয়; তাদের আশঙ্কা, চন্দনাকে পরিকল্পিতভাবে গুম বা অপহরণ করা হয়ে থাকতে পারে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে নিরাপদে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা আহ্বান জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে রবিউল ইসলামের সঙ্গে ইনা পারভিন চন্দনার বিবাহ হয়। দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে তাদের মধ্যে বিচ্ছেদ এবং পুনর্মিলনের ঘটনা ঘটলেও সর্বশেষ তিনি বাবার বাড়িতে যাওয়ার কথা জানিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

চন্দনার স্বামী রবিউল ইসলাম অভিযোগ করেন, স্ত্রী নিখোঁজ হওয়ার পর তিনি সদর থানায় লিখিত অভিযোগ করতে গিয়ে নানা ধরনের হয়রানির সম্মুখীন হন। পরে চন্দনার বাবা পৃথকভাবে থানায় একটি নিখোঁজ ডায়েরি/অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান।

এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ টিকটকার ইনা পারভিন চন্দনার কোনো খোঁজ না মেলায় স্বামী, বাবা-মা, সন্তানসহ পরিবারের সকল সদস্য উদ্বেগে দিন কাটাচ্ছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং যার কাছে চন্দনার অবস্থান সম্পর্কে কোনো তথ্য রয়েছে, তাকে তাৎক্ষণিকভাবে পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানিয়েছেন।

পরিবারের প্রত্যাশা, দ্রুত কার্যকর অনুসন্ধানের মাধ্যমে ইনা পারভিন চন্দনাকে উদ্ধার করে তার নিখোঁজ হওয়ার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি