
সবুজে সাজাই বাংলাদেশ’—কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ২৪ আগস্ট ২০২৬
‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, নারী নেত্রী সুব্রতা রায়, জুলিয়া ইয়াসমিন রত্না, সাংস্কৃতিক সংগঠক শাহানুর রহমান, ইমতে আহসান শিলু, সাতকুড়ি রায় নীলু এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক শ্যামল ভৌমিক। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির উদ্বোধন শেষে সরকারি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো সংগঠনগুলো নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করলে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা আরও বাড়বে এবং কুড়িগ্রামসহ সারাদেশ সবুজে সমৃদ্ধ হবে।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে
Leave a Reply