1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 27, 2026, 3:09 am

গোবিন্দগঞ্জে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবীতে পথসভা

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 21 Time View

গোবিন্দগঞ্জে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবীতে পথসভা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার থানামোড়ে আজ ২৫ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে ঢাকা থেকে ফুলবাড়ী অভিমুখে পরিচালিত প্রচার যাত্রার অংশ হিসেবে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​পথসভায় সভাপতিত্ব করেন বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড কালা মানিক দেব।

পথসভায় বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং জ্বালানি, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতের বেসরকারিকরণ বন্ধের জোর দাবী জানান।

​পথসভায় বক্তব্য রাখেন, কমরেড সুমাইয়া আক্তার সদস্য, কেন্দ্রীয় কমিটি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট,

​কমরেড ইভান তাসির সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কমরেড মোজাম্মেল হক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কাজী আবু রাহেন শফিউল্লাহ সদস্য সচিব, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, গাইবান্ধা জেলা শাখা।

​সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, এমএ মতিন মোল্লা সাবেক ভাইস চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ,

​কমরেড তাজুল ইসলাম সিপিবি নেতা গাইবান্ধা জেলা শাখা, বিপুলেন্দ্র সরকার স্থানীয় বাসদ নেতা।

​পথসভা থেকে বক্তারা জনগণের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি