
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনা পুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান।
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ-০১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে পোরশা উপজেলার ৫নং ঘাটনগর ইউনিয়নের বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসী।
সোমবার বিকেল ৪টায় বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু, এবং ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোদাচ্ছের রহমান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা,শহীদুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান এলাকা ও জনগণের উন্নয়নে বিএনপি সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা এলাকার সার্বিক সুষম উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে আয়োজক ও গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply