1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 24, 2026, 7:28 pm

মানিকগঞ্জের কাটিগ্রামে জনতার হাতে ট্রাকের বেটারী চোর আটক

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 14 Time View

মানিকগঞ্জের কাটিগ্রামে জনতার হাতে ট্রাকের বেটারী চোর আটক

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার সদর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়ন এর কাটিগ্রাম এলাকায় শরীফ নামে এক অটো চালক ট্রাকের বেটারী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক। জানা যায়, শরিফ ইতিপূর্বে একধিক চুরির সাথে জরিত এবং তার নামে থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

শরিফ মানিকগঞ্জ সদর উপজেলা আটিগ্রাম ইউনিয়নের রাজনগর এলাকার দুলালের ছেলে। সে তার নিজস্ব অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। ২৪ শে আগষ্ট ২০২৬ ইং রোজ সোমবার সকালে কাটিগ্রাম ব্রীজের উত্তরে জমে থাকা ট্রাক(ঢাকা মেট্রো ত ১৪-৮৫০৪) এর পাশে তার নিজস্ব অটো থামিয়ে ট্রাকের বেটারী খুলতেছিল। ঠিক তখনই ট্রাকের মালিক রাস্তায় বের হয়ে বেটারী খোলা অবস্থায় তাকে দেখতে পায়। শরীফ অত্যান্ত সতর্কতার সঙ্গে পালাতে গিয়েও উত্তেজিত জনতার হাতে ধরা পড়ে।

প্রতিবেদন লেখার সময় সদর থানা পুলিশ উপস্থিত না হওয়ায় কৃষ্ণপুর ইউনিয়ন গ্রাম পুলিশর সদস্য মোঃ আব্দুল আজিজ এর পাহারায় রাখে জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি