
রুহুল কবির রিজভী কে ভারপ্রাপ্ত মহাসচিব ও সংসদ সদস্য শামীম কায়সার লিংকন কে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী কে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় এবং গাইবান্ধা -৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন কে ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে ঢোল-বাজনা বাজিয়ে আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে পুনোরায় সেখানে গিয়ে সমবেত হয়।
আনন্দ মিছিলে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ নেয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ- সভাপতি শহিদুজ্জামান শহিদ ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বক্তারা রুহুল কবির রিজভী কে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত করায় ও সংসদ সদস্য শামীম কায়সার লিংকন কে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি অবহেলিত এ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply