
গাইবান্ধায় জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ড.মো. মনিরুজ্জামানের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের একাংশের সভাপতি নুরুল আলম জাহাঙ্গীর, দৈনিক ইনক্লাবের জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবে একাংশের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা প্রেসক্লাব (কাচারী বাজার) এর সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ও এটিএনবাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা,গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,ডিবিসির জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক ভোরের সময় এর জেলা প্রতিনিধি লাল চান বিশ্বাস সুমন, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ মুকুল গাইবান্ধা জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সহ অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী।
পরিচিতি সভায় বক্তারা প্রত্যেকে নিজ নিজ পরিচয় তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসককে গাইবান্ধায় স্বাগত জানান। এরপর এ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
বিপরীতে নবাগত জেলা প্রশাসক ডা. মো: মনিরুজ্জামান সকল কে সাথে নিয়ে সরকারের নীতি বাস্তবায়নে ও জেলার সমস্যাগুলো সমাধানের প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply