1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 24, 2026, 6:54 pm

গাইবান্ধায় প্রতিবন্ধী দম্পতির বাড়ির চলাচলের পথ বন্ধের অভিযোগ, ১০ বছরেও মেলেনি প্রতিকার

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 19 Time View

গাইবান্ধায় প্রতিবন্ধী দম্পতির বাড়ির চলাচলের পথ বন্ধের অভিযোগ, ১০ বছরেও মেলেনি প্রতিকার

রানা ইস্কান্দার রহমান।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী দম্পতি মো. মমতাজুর রহমান ও তার স্ত্রীর বাড়িতে যাতায়াতের একমাত্র পথ টিনের গেট ও বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আইয়ুব আলী ও তার লোকজনের বিরুদ্ধে। দীর্ঘ ১০ বছর ধরে সালিশ, থানা ও আদালতের দ্বারস্থ হয়েও কোনো স্থায়ী প্রতিকার পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবন্ধী পরিবারের বাড়ির মূল প্রবেশপথে টিনের একটি গেট বসানো হয়েছে। গেটের ভেতরে মাত্র দুই থেকে তিন ফুট জায়গা চলাচলের জন্য খোলা রয়েছে। ভুক্তভোগীদের দাবি, আগে এটি ছিল তাদের বাড়িতে যাতায়াতের প্রধান ও প্রশস্ত রাস্তা। বর্তমানে পথ সংকুচিত হয়ে যাওয়ায় তাদের দৈনন্দিন চলাচল, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে বের হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

‎ভুক্তভোগী মো. মমতাজুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী দুজনই শারীরিক প্রতিবন্ধী। অনেক কষ্টে বাড়ি করার পাশাপাশি চলাচলের জন্য জমি কিনেছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা দখল করে রাখা হয়েছে। বিভিন্ন সময় সালিশে রাস্তা খুলে দেওয়া হলেও পরে আবার বন্ধ করে দেওয়া হয়। বিচার চাইতে গিয়ে উল্টো হুমকি, বাড়ি ঘেরাও এবং মারধরের শিকার হয়েছি। ১০ বছর ধরে কোথাও ন্যায্য বিচার পাইনি। সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের কেনা রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

‎গাইবান্ধা সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আগে থেকেই অভিযোগ রয়েছে এবং বিষয়টি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে জমির কাগজপত্র ও মামলার ভিত্তিতে আইন অনুযায়ী চূড়ান্ত সমাধান হবে।

‎এ বিষয়ে বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফাহেতুল হক পাবেল বলেন, বিষয়টি নিয়ে দুই থেকে তিনবার সালিশ করা হয়েছে। তবে জমি-সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের যে রায় হবে, সেটিই চূড়ান্তভাবে কার্যকর হবে।

‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎দীর্ঘদিন ধরে একটি প্রতিবন্ধী পরিবারের চলাচলের পথ নিয়ে বিরোধ ও ভোগান্তির ঘটনায় দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং আদালতের মাধ্যমে ন্যায্য সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি