1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 24, 2026, 6:55 pm

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা খুন, ছেলে হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 34 Time View

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
বাবা খুন, ছেলে হাসপাতালে ভর্তি
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলায় গৃহপালিত হাঁস নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। বাবাকে বাঁচাকে গিয়ে তাঁর ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা গ্রামের গোলাম হোসেন মল্লিকের ছেলে। রবিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, নিহতের ভাতিজি ফাতেমা খাতুন, তার দুই ছেলে রমজান, আব্দুল্লাহ ও ছেলের বউ লামিয়া।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ মামুন জানান, শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর ভান্ডারখোলা পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁস নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সাথে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময়ে প্রতিবেশী রমজান, তাঁর স্ত্রী লামিয়া, ছেলে ও তাদের পুত্রবধু লাঠি ও দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তাঁর স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন। এতে বেদার মল্লিক ও তার ছেলে কাইয়ুম গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদার মল্লিকে মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে রমজান, তাঁর স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। #
বাগেরহাট
২৩. ০৮. ২০২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি