1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

উপজেলার নির্বাচনে নরসিংদী সদর উপজেলা আনোয়ার হোসেন পলাশ উপজেলা জাবেদ হোসেন বিজয়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৩৩ Time View

উপজেলার নির্বাচনে নরসিংদী সদর উপজেলা আনোয়ার হোসেন পলাশ উপজেলা জাবেদ হোসেন বিজয়ী

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদী সদর ও পলাশ উপজেলা, এ দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ – পিরিচ প্রতীকের আনোয়ার হোসেন ও পলাশে কাপ – পিরিচ প্রতীকের সৈয়দ জাবেদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

গতকাল ৮/৫/২৪ ইং বুধবার রাত প্রায় সাড়ে ১১ টায় নরসিংদী সদর উপজেলা হলরুমে সহকারী রির্টানিং অফিসার ওমর ফারুক ও পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম ফলাফল ঘোষণা করেন।

রির্টানিং কর্মকর্তারা জানায়, নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ – পিরিচ প্রতীকে আনোয়ার হোসেন পেয়েছেন ৭২ হাজার ৩১০ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্ধী আনারস প্রতীকের আব্দুল বাকির পেয়েছেন ৫০ হাজার ৯১৫ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো ওয়ালিউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমান বেগম জয়ী হয়েছে।

আর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ – পিরিচ প্রতীকে সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন ৩১ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্ধী দোয়াত কলমের শরিফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কারী উল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার বিজয়ী হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :