1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সাঁথিয়ায় সালিশে জুতা মারার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা দায়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

সাঁথিয়ায় সালিশে জুতা মারার ঘটনায় ইউপি
চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা দায়ের

পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রাম্য সালিশে অভিযুক্তকে জুতা মারায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা দায়ের করেছে ধর্ষণচেষ্টাকারীর স্ত্রী। মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। ‎শনিবার (১৮ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) ধর্ষণচেষ্টাকারী মহব্বৎ আলী খাঁর স্ত্রী রোজিনা খাতুন সাঁথিয়া থানায় এজাহার দাখিল করেন। পরে পুলিশ দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৫০৬, ১১৪, ৩৪ এবং ৬৪১/৬৪৭ ধারায় মামলাটি রুজু করে।

‎এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. এরশাদ আলীর প্রতিবন্ধী বোনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ১২ জুলাই সন্ধ্যায় গ্রামে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে অনেক স্থানীয় লোকজন উপস্থিত ছিল।

মামলার বাদীর অভিযোগ, সালিশে তার স্বামী মহব্বৎ আলী খাঁকে প্রকাশ্যে ২০টি জুতার আঘাত করার সিদ্ধান্ত দেওয়া হয়। সে উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেও সালিশকারীরা সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এক পর্যায়ে সালিশস্থল ত্যাগ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

‎অভিযোগে আরও বলা হয়, সালিশকারীদের নির্দেশে দুই ব্যক্তি মহব্বৎ আলী খাঁকে প্রকাশ্যে ২০টি জুতার আঘাত করে। পরে সে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। পরবর্তীতে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।

‎মামলায় গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, বর্তমান ইউপি সদস্য আরশেদ আলী ও সালিশকারীদেরসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জুলাই (রোববার) পাবনার সাঁথিয়ার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামের মোহাব্বৎ খাঁ প্রতিবেশী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা চালায়। প্রতিবন্ধী কিশোরীর চিৎকার শুনে লোকজন এসে মহব্বৎ খাঁকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় গ্রাম্য শালিসে জুতা মারার সাজা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :