1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

গোবিন্দগঞ্জে ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে এক অনলাইন জুয়া(ক্যাসিনো) ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের নূরুন্নবীর ছেলে।
পুলিশ জানায়, অনলাইন জুয়া (ক্যাসিনো) ডিলার আব্দুর রাজ্জাককে আজ রোববার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ও থানা পুলিশের যৌথটিম তাকে গ্রেফতার করলে তার স্বজনরা অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হকের নির্দেশে,বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জহুরুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই মীর শিবলী কায়েস সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে আটককৃত আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসে।
আটককৃত আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপস এর আলামত পাওয়া গেছে।তার নামে মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :