1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নাকাইহাটে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

নাকাইহাটে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্ধার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি ডিবি দল শনিবার (১৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারসংলগ্ন কৃষি বিপণন অধিদপ্তরের পরিত্যক্ত শস্য গুদামের অফিসে অভিযান চালায়। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজনের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ১০ পিস ফুয়েল পেপার, ৬টি পাইপ ও ৬টি প্লাস্টিকের কর্ক জব্দ করা হয়।

অভিযানের সময় এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আটক ও পলাতকসহ মোট ৭ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :