
🟥স্পেনের জয়ের আনন্দে সিজদাহ্, এরপর বাক ও মানসিক প্রতিবন্ধী তরুণের ওপর হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের গাংকুলহাটি মাঠ এলাকায় স্পেনের জয় উদযাপন করে আল্লাহর দরবারে সিজদাহ্ দেওয়ার পর বাক ও মানসিক প্রতিবন্ধী আকবর হোসেন ওরফে জানি-২৩ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তিনি শাহনূর মিয়ার ছেলে- আহত অবস্থায় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
খেলাধুলা আনন্দ ও সম্প্রীতির মাধ্যম, ভিন্ন দল সমর্থন করা ব্যক্তিগত পছন্দের বিষয়- কিন্তু সেই ভিন্নতার কারণে কোনো ধরনের সহিংসতা বা একজন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে একটি সভ্য সমাজে এমন ন্যক্কারজনক ঘটনার কোনো স্থান নেই।
© All rights reserved © 2025
Leave a Reply