1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জামায়াত এমপি নজরুল-এর ভিডিও টি অরিজিনাল, ২য় স্ত্রী দাবি জেলা জামায়াতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

জামায়াত এমপি নজরুল-এর ভিডিও টি অরিজিনাল, ২য় স্ত্রী দাবি জেলা জামায়াতের

নিজস্ব প্রতিবেদকঃসাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম এবং এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক দিয়ে তৈরি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী চারটি ওয়েবসাইটের মাধ্যমে ফ্যাক্ট-চেক করে এ তথ্য নিশ্চিত করেছে এশিয়া পোস্ট। অন্যদিকে, ভিডিওতে দেখা যাওয়া নারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।

সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির একাধিক অংশ ও স্থিরচিত্র বেশ কয়েকটি এআই বা ডিপফেক কনটেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করা হয়। এর মধ্যে ‘হাইভ মডারেশন’ ভিডিওটিতে ০ শতাংশের কম এআই উপাদান বা সম্পাদনা শনাক্ত করেছে। প্রচারিত ভিডিওটির ১৪ সেকেন্ডের একটি ক্লিপ ‘টেনসেন্ট এআই’-এ আপলোড করা হলে সাইটটি জানায়, এতে সর্বোচ্চ ১০.৬ শতাংশ এআই বা প্রযুক্তিগত পরিবর্তন থাকতে পারে।

jamayat-others-political-party
জামায়াতকে টেক্কা দিয়ে ‘প্রকৃত বিরোধী দল’ হওয়ার চেষ্টায় কয়েকটি দল
ভিডিওটি প্রকৃত কি না তা নিশ্চিত হতে ‘হিউম্যান মিটার’ এবং ‘আনডিটেক্টেবল এআই’-এ আপলোড করা হয়। এর মধ্যে ‘আনডিটেক্টেবল এআই’ ভিডিওটির ৯৭ শতাংশই আসল হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ‘হিউম্যান মিটার’ নামক অন্য একটি সাইট সর্বোচ্চ ৩০ শতাংশ এআই-এর উপস্থিতি থাকতে পারে জানালেও ভিডিওটি কৃত্রিম নয়, বরং মানুষেরই কাজ বলে সিদ্ধান্ত দিয়েছে।

এদিকে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয়েছে, গাজী নজরুলের নামে ছড়ানো ভিডিও বা ছবিতে তার বাম হাতের আঙুলে দুটি আংটি দেখা যাচ্ছে, অথচ তিনি ডান হাতে আংটি পরেন। তবে প্রযুক্তিগতভাবে সিসিটিভি বা যেকোনো ভিডিও ফুটেজ হরিজন্টালি মিরর বা ফ্লিপ (উল্টে) হয়ে যাওয়া একটি সাধারণ বিষয়।

এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান জানান, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তিনি আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।

সংবাদ সূত্রঃ এশিয়া পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :