1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

প্রতারক চক্রের মামলায় জামিন পেল সাংবাদিক নাসির

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

প্রতারক চক্রের মামলায় জামিন পেল সাংবাদিক নাসির

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত প্রতারক চক্রের দেয়া মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন পেইজ বলেশ্বর টিভির পরিচালক নাসির উদ্দিন। সোমবার (২০ জুলাই ২৬ ইং) মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র এ্যাড. মোঃ আব্দুস সালাম জামিনের আবেদন করলে এ্যাড. জাহাঙ্গীর হোসেন, এ্যাড. খলিলুর রহমান, এ্যাড. শামিম আহমেদ ও এ্যাড. তরিকুল ইসলাম রুবেল উক্ত জামিন শুনানিতে অংশ নেন এবং দীর্ঘক্ষণ মাননীয় বিচারক পর্যালোচনা করে সাংবাদিক নাসির উদ্দিন এর জামিন মঞ্জুর করেন। ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মঠবাড়িয়া একটি প্রতারক চক্র মঠবাড়িয়ায় আমলী আদালত রেখে যশোর, পঞ্চগড়, ফরিদপুর সহ বিভিন্ন জায়গা থেকে মঠবাড়িয়ার বিভিন্ন ব্যক্তির নামে বেনামে ভুয়া চেক তৈরি করে প্রথমে লিগ্যাল নোটিশ ও পরে মামলা দিয়ে হয়রানি করে আসছে। এমনকি মামলা দেয়ার পরে প্রতারক চক্রের এক অংশ বিবাদীদের সাথে কথা বলে মোটা অংকের টাকার বিনিময়ে মিমাংসা করে দেয়। বিষয়টি নিয়ে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজকের সময়ের বার্তার স্টাফ রিপোর্টার ও অনলাইন পেইজ বলেশ্বর টিভির পরিচালক নাসির উদ্দিন ও রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদীকা রোজিনা আক্তার সহ সাংবাদিকদের একটি টিম তথ্য সংগ্রহ করতে গেলে তাদের অনেকের নামেও লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রতারক চক্র। এক পর্যায়ে গত ০৩ জুলাই শুক্রবার সকালে প্রায় অর্ধ শতাধিক ভুক্তভোগীরা মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে প্রতারক চক্রের দেয়া মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে ও তাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এতে মঠবাড়িয়ার প্রায় ১৫/২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং সংবাদটি স্থানীয় একাধিক অনলাইন পেইজ সহ আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় প্রকাশ হয়। পরে ০৬ জুলাই ভুক্তভোগীদের মধ্য থেকে একজন মঠবাড়িয়া আদালতে প্রতারক চক্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিকে প্রতারক চক্রের মূল হোতা সঞ্জীব কর্মকার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে উদ্দেশ্য প্রনেদিত ভাবে হয়রানি করার জন্য একটি মিথ্যা মামলা দায়ের করেন। সেখান থেকে মামলাটি মঠবাড়িয়া থানায় এফ আই আর এর নির্দেশ দেন। পরে আজ সোমবার মঠবাড়িয়া আদালত থেকে সাংবাদিক নাসির উদ্দিন জামিনে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :