1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে রবিবার সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলার পুলিশ  সুপার মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ০৪ (চার) জন পুলিশ সদস্য’কে সম্মাননা স্মারক প্রদান করেন এবং জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ০১ (এক) জন পুলিশ সদস্য’কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধার কনফারেন্স রুমে জুন/২০২৬ খ্রিঃ মাসিক অপরাধ সভা অনুষ্ঠত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),  সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল, গাইবান্ধা, প্রনব দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), গাইবান্ধা,  মোঃ আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :