1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দেশের সকল জেলা পরিষদ প্রশাসককে উপমন্ত্রী পদমর্যাদায় যথাযথ প্রটোকল নিশ্চিতের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

দেশের সকল জেলা পরিষদ প্রশাসককে উপমন্ত্রী পদমর্যাদায় যথাযথ প্রটোকল নিশ্চিতের নির্দেশ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) থেকে যুগ্ম সচিবের স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল জেলা পরিষদের প্রশাসক/চেয়ারম্যানগণের রাষ্ট্রীয় প্রটোকল এবং পদমর্যাদার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহের প্রশাসক ও চেয়ারম্যানগণকে রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র এবং আমন্ত্রণপত্রে নামের ক্রমসহ অন্যান্য সকল ক্ষেত্রে Warrant of Precedence, 1986 (জুলাই, ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুসরণপূর্বক তাঁদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, দেশের সকল জেলা পরিষদের প্রশাসকগণ উপমন্ত্রীর পদমর্যাদা ভোগ করে থাকেন।
এদিকে স্থানীয় সরকার বিভাগের এই নির্দেশনার পর কুড়িগ্রাম জেলা পরিষদের সম্মানিত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-কে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
“সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ।”—এই প্রত্যয় ব্যক্ত করে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, এই নির্দেশনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং কুড়িগ্রাম জেলার উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :