1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৮ বস্তা জিরানী (মোট ২,২০০ কেজি) জব্দ করা হয়েছে। এ ঘটনায় আতিক ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জব্দকৃত জিরানী উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব জিরানী আসল জিরার সঙ্গে মিশিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

তদন্তে আরও জানা যায়, এ চক্রের মূল হোতা বগুড়ার শাহিন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আতিক ও শাহজালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :