
গোবিন্দগঞ্জে সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্য তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে জমি সংক্রান্ত সালিশি রায় নিজের পক্ষে না যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুলাই) বিকালে উপজেলার তালুককানুপুর ইউপির দেবপুর বাজারে ভুক্তভোগী আব্দুল কাদের প্রধান, আবু জাফর প্রধান, জহুরুল ইসলাম ও ছমসেল হক এ আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, একটিশিালিসি প্রক্রিয়ার রায় সব সময় সমানভাবে আনন্দদায়ক হতে পারে না। তবে রায় না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বিকৃত বা মানহানিকর তথ্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক এবং অনৈতিক। আমি এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। বিচার প্রক্রিয়ায় হেরে গিয়ে সত্যকে গোপন করে সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি পাওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোবিন্দগঞ্জ ফেসবুক অ্যাকাউন্ট ও এর কয়েকটি সহযোগী অ্যকাউন্ট আমাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করে মিথ্যা তথ্য ছড়িয়ে, চরিত্র হননের চেষ্টা চালায়। যা বাংলাদেশের বিদ্যমান তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ । যারা শালিসী রায়কে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে , যা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাদের এবং তাদের অ্যাকাউন্টের নামে মানহানি ও সাইবার অপরাধের আইনে মামলা দায়ের করা হবে। আমরা আমাদের শুভকাঙ্ক্ষী এবং সর্বসাধাণকে অনুরোধ করব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একতরফা এবং মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply