1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ,তারুণ্যই আনবে টেকসই উন্নয়ন- নবনির্বাচিত সভাপতি মিথুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ,তারুণ্যই আনবে টেকসই উন্নয়ন- নবনির্বাচিত সভাপতি মিথুন

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেজবাহুর রহমান মিথুন।৩০শে জুলাই বিদ্যালয় সভাকক্ষে ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে (প্রত্যক্ষ ভোটে) তিনি সভাপতি নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি মিথুন তার প্রতিক্রিয়ায় বলেন, শঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই অঞ্চলের একটি অন্যতম বিদ্যাপীঠ। আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি কমিটির সকল সদস্য ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায় আমি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

নবনির্বাচিত সভাপতি তাঁর ঘোষণায় বলেন, বিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদকের কোনো স্থান হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নবনির্বাচিত সভাপতি। নতুন কমিটির দায়িত্ব নিয়েই তিনি মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সমাজ ও শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখতে এই কমিটি বদ্ধপরিকর।

বিদ্যালয় সূত্র জানায়, শঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, মাদকমুক্ত শিক্ষাঙ্গন, অবকাঠামোগত পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে একটি কার্যকর ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় কমিটির সদস্যদের উপস্থিতিতে চূড়ান্ত সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি মেজবাহুর রহমান মিথুন দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য পদের প্রক্রিয়াটি সম্পন্ন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরানী পারভীন আনছারী।এছাড়া আরোও উপস্থিত ছিলেন দাতা সদস্য, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :