1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১ Time View

নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

মো:এরশাদ হোসেন,ক্রাইম রিপোর্টার:-

বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার ২৫ জুলাই বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও সাংবাদিক ইফতেখার আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
আলোচনা পর্বে বক্তারা বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, বিদ্রোহী মনন এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক, লোকগবেষক ইমরান উজ জামান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী তাপসী রায়, সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
এছাড়াও আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুল সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :