1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার তিনটি ভেন্যুতে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুইটি পদের বিপরীতে মোট ১ হাজার ৮ শতাধিক প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তথ্য সংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং সাদুল্লাপুর কে. এম. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়। অন্যদিকে, সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বিকেল ৩টা থেকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সার্বিক তদারকির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। তারা বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ নেই। পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবী প্রার্থীদেরই বাছাই করে নিয়োগ দেওয়া হবে।”

পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা জানান, পরীক্ষার পরিবেশ ছিল সুশৃঙ্খল ও নিরপেক্ষ। তারা আশা প্রকাশ করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :