1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মমতাজ আলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৭ জুলাই) সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক গাইবান্ধা জেলার নানা উন্নয়ন, সম্ভবনার খাত ও চিকিৎসা, শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ সমস্যা গুলো ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন। অপর দিকে সংসদ সদস্য জেলার সম্ভবনাময় ও সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করে সংসদ সদস্য । এরপর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

এছাড়া মতবিনিময় সভায় অংশ নেন গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। মতবিনিময় সভায় দুই সংসদ সদস্য কে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভাসহ অন্যরা।

সময়সুচি অনুযায়ী আগামী ২৮ ও ২৯ জুলাই ফুলছড়ি-সাঘাটা ও সুন্দরগঞ্জ এবং সাদুল্লাপুর- পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :